প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সদস্য প্রতিষ্ঠানগুলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শাখাগুলোতে হজযাত্রীদের পবিত্র হজের অর্থ লেনদেন করতে পারবে। একই সঙ্গে হজযাত্রীরা হজ-সংক্রান্ত যাবতীয় সেবা নিতে পারবেন। এ ব্যাপারে গতকাল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও হাবের মধ্যে চুক্তি হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান ও হাবের সভাপতি ইব্রাহিম বাহার চুক্তিতে সই করেন। এ সময় ব্যাংকের পরিচালক আবদুল মালেক মোল্লা, কোম্পানি সচিব মোফাজ্জেল হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, মোহাম্মদ আবদুল জলিল ও এস এম জাফর, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবুল হোসেন ও এস এম কাউসার, ভাইস প্রেসিডেন্ট সি জি এম আসাদুজ্জামান ও জালাল আহমেদ এবং হাবের জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ হেলাল, উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি