আল-আরাফাহ্ ব্যাংকের প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সম্প্রতি ‘ফরেন অ্যাকাউন্ট ট্যাক্স কমপ্লায়েন্ট অ্যাক্ট কমপ্লায়েন্স ফর বিএফসিও’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে কর্মশালাটির উদ্বোধন করেন। ব্যাংকের প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যক্ষ নুরুল ইসলাম খলিফার সভাপতিত্বে অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল জলিল, ইনস্টিটিউটের ফ্যাকাল্টি সদস্য তৌহিদ সিদ্দিকীসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। মো. হাবিবুর রহমান বলেন, গ্রাহকের সঠিক তথ্য সংগ্রহ করা একজন ব্যাংকারের নৈতিক দায়িত্ব। এ জন্য তিনি ফরেন অ্যাকাউন্ট ট্যাক্স কমপ্লায়েন্ট অ্যাক্ট সম্পর্কে সবাইকে সতর্ক ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা পরিপালনে সচেষ্ট থাকার নির্দেশ দেন।
বিজ্ঞপ্তি।