আল-আরাফাহ্ ব্যাংকের প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড (এআইবিএল) ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন প্রতিরোধ’ বিষয়ে গতকাল শনিবার এক কর্মশালা করেছে। ব্যাংকের নবনিযুক্ত শিক্ষানবিশ কর্মকর্তাদের জন্য প্রতিষ্ঠানের প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউটে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান। ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ নুরুল ইসলাম খলিফার সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষদ সদস্য তৌহিদ সিদ্দিকী উপস্থিত ছিলেন। মো. হাবিবুর রহমান বলেন, শরিয়াভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে যেকোনো ধরনের রোধে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক গুরুত্ব দেয়।
বিজ্ঞপ্তি