আল-আরাফাহ্ ব্যাংকের ব্যবসা উন্নয়ন সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড (এআইবিএল) সম্প্রতি ব্যবসা উন্নয়ন বিষয়ে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে এক সভার আয়োজন করে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে সভার উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক আবদুল মালেক মোল্লা, হাফেজ মো. এনায়েত উল্লাহ্ ও খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ। সম্মেলনে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, মো. আবদুল জলিল, মো. ফজলুল করিম, মুহাম্মদ মাহমুদুল হক, এস এম জাফর উপস্থিত ছিলেন। এতে ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী কর্মকর্তাসহ জোনাল প্রধান ও নির্ধারিত শাখাগুলোর ব্যবস্থাপকেরা অংশ নেন।
বিজ্ঞপ্তি