আশরাফুর রহমান বাংলাক্রাফটের সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বাংলাক্রাফট) সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুর রহমান। সহসভাপতি নির্বাচিত হয়েছেন ফওজিয়া আমীন ও কাজী শাহাবউদ্দিন। তাঁদের নেতৃত্বে ২০১৫-১৭ সালের জন্য সমিতির ১৮ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গত শনিবার দায়িত্ব নিয়েছে। এর আগে ১৬ আগস্ট সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। বিজয়ী সদস্যরা ১৮ আগস্ট সভাপতি, সহসভাপতি ও কোষাধ্যক্ষ নির্বাচিত করেন। গতকাল রোববার বাংলাক্রাফটের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। নতুন কমিটির কোষাধ্যক্ষ হয়েছেন ফয়সাল হাসান। নির্বাহী সদস্যরা হলেন—এ বি এম হেলাল, রফিকুল ইসলাম, শফিকুল আলম, তাফাজ্জল হোসেন, মাকসুদ আলী, নাসিমা আক্তার, এস সি সিনহা, কামরুল ইসলাম, এস এম রফিকুল ইসলাম, এলিজা পারভিন, শেখ সেলিনা ইসলাম, ফয়সাল চৌধুরী, মিজানুর রহমান ও সাদিক খান।