প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশা ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের নবীনবরণ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. সফিকুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ডালেম চন্দ্র বর্মণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবু দাউদ হাসান। নবীনবরণ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। বিজ্ঞপ্তি।