আশা ইউনিভার্সিটিতে নবীনবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামার সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে আশা ইউনিভার্সিটি বাংলাদেশ। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য এবং কোষাধ্যক্ষ এ কে এম হেলাল উজ জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যান্য অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে অংশ নেন। নবীনবরণ অনুষ্ঠানে আলোচকেরা নতুন শিক্ষার্থীদের উদ্দেশে কোর্স, আধুনিক সুযোগ-সুবিধা, মানসম্মত শিক্ষাপদ্ধতি ও অন্যান্য আনুষঙ্গিক বিষয় তুলে ধরেন। বিজ্ঞপ্তি