প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশা ইউনিভার্সিটি বাংলাদেশের (আশাইউবি) ফার্মেসি বিভাগের উদ্যোগে বিভাগ প্রাঙ্গণে গত বৃহস্পতিবার শুরু হয়েছে ‘ফার্মা ফেস্ট-ফল ২০১৬’। বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা এবং রক্তের চাপ নির্ণয়, গ্রুপিং, সুগার পরীক্ষাসহ নানা আয়োজন রয়েছে এতে। আশাইউবির ট্রেজারার ও ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক এ কে এম হেলাল উজ জামান অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবু দাউদ হাসান, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও আইন বিভাগের চেয়ারম্যান মো. সাইফুল আলম প্রমুখ। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আজ শনিবার শেষ হবে এ অনুষ্ঠান। বিজ্ঞপ্তি।