আশা ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের নবীনবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশা ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের স্প্রিং সেমিস্টারের নবীনবরণ গতকাল অনুষ্ঠিত হয়েছে। অনুষদের ডিন নজরুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. শফিকুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপাচার্য ডালেম চন্দ্র বর্মণ। ট্রেজারার এ কে এম হেলাল উজ জামান এবং বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা ও সাবেক উপাচার্য মো. মঈন উদ্দিন খান অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন। বক্তব্য দেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ইকবাল হোসেন ও রেজিস্ট্রার মো. খালেকুজ্জামান। বিজ্ঞপ্তি।