আশাশুনিতে আইলায় আক্রান্ত চাষিদের ঋণ দিল জনতা ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনতা ব্যাংকের আশাশুনি শাখা প্রলয়ংকরী ঘূর্ণিঝড় আইলায় আক্রান্ত ভূমিহীন ও প্রান্তিক কৃষকদের মধ্যে ৪০ জনকে তিন লাখ ৩০ হাজার টাকার সুদমুক্ত ঋণ দিয়েছে। আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) মিলনায়তনে গতকাল বুধবার এক অনুষ্ঠানে এ ঋণ বিতরণ করা হয়। জনতা ব্যাংকের সাতক্ষীরার আঞ্চলিক প্রধান জি এম আবদুল আজিজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন ব্যাংকের খুলনা করপোরেট শাখার উপমহাব্যবস্থাপক মো. ইসমাইল হোসেন, খুলনা এরিয়া কার্যালয়ের উপমহাব্যবস্থাপক স্বপন কুমার দাস, সাতক্ষীরা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আবদুর রশিদ, আশাশুনি শাখার ব্যবস্থাপক রফিকুল ইসলাম, আনুলিয়া ইউপির চেয়ারম্যান রুহুল কুদ্দুস ও সাংবাদিক অসীম চক্রবর্তী।