আশুগঞ্জে এবি ব্যাংকের ৮৩তম শাখার উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ শহরের কাসেম প্লাজায় এবি ব্যাংক লিমিটেডের ৮৩তম শাখার উদ্বোধন করা হয়েছে।ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক কাইজার এ চৌধুরী ও আশুগঞ্জ বণিক সমিতির সভাপতি গোলাম হোসেন ইফতি সম্প্রতি নতুন শাখাটির উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ চৌধুরী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মশিউর রহমান চৌধুরী, এহসান কবির শোয়েব, শাখার ব্যবস্থাপক মুনীর আহমেদ ও ব্যবসায়ী মো. আমিনুল হক উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বলা হয়, নতুন শাখাটি আশুগঞ্জ এলাকার ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক ভূমিকা রাখবে এবং স্থানীয় জনগণ হাতের কাছে আধুনিক ব্যাংকিংসেবা পাবেন।