আশুগঞ্জে প্রাইম ব্যাংকের শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাইম ব্যাংক লিমিটেডের ১১৭তম শাখা সম্প্রতি আশুগঞ্জে উদ্বোধন করা হয়। ব্যাংকের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম মোল্লা প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম রিয়াজুল করিম। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ইভিপি ফরহাদ উদ্দিন, আশুগঞ্জ চেম্বারের সভাপতি গোলাম হোসেন, আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী মো. আনিসুর রহমান এবং বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের পরিচালক আবু নাসের আহমেদ। ব্যাংকের আশুগঞ্জ শাখার শাখাপ্রধান মো. আরমান উদ্দিন ভুঁইয়া ধন্যবাদ জ্ঞাপন করেন।অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য দেন আশুগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ফকরুল আলম আক্কাস এবং আবদুল আল মামুন, মো. শহীদুল্লাহ ও মিজানুর রহমান। এটিএম বুথ উদ্বোধন, মিলাদ ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি।