আশুগঞ্জে সিঙ্গারের ডিলার শপ উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সম্প্রতি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের এক্সক্লুসিভ ডিলার শপ ‘দি ওয়ার্ল্ড ইলেকট্রো’ উদ্বোধন করা হয়।এটির উদ্বোধন করেন সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ এম হামিম রাহমাতুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ মোহাম্মদ জিয়াউল হক মৃধা প্রধান অতিথি হিসেবে এবং আশুগঞ্জ উপজেলার চেয়ারম্যান আনিছুর রহমান বিশেষ অতিথি হিসেবে যোগ দেন।এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশুগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি মিজানুর রহমান, সিঙ্গার বাংলাদেশের বিপণন পরিচালক সাজিদুর রহমান খান ও ন্যাশনাল সেলস ম্যানেজার (হোলসেল) কাজী রফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বিজ্ঞপ্তি।