আশুলিয়ায় ব্র্যাক ব্যাংকের শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার অদূরে আশুলিয়ার জামগড়ায় আজ ব্র্যাক ব্যাংকের নতুন শাখা উদ্বোধন করা হয়। ছবি: বিজ্ঞপ্তি
ঢাকার অদূরে আশুলিয়ার জামগড়ায় আজ ব্র্যাক ব্যাংকের নতুন শাখা উদ্বোধন করা হয়। ছবি: বিজ্ঞপ্তি

ঢাকার অদূরে আশুলিয়ার জামগড়ায় আব্বাস শপিং কমপ্লেক্সে ব্র্যাক ব্যাংকের নতুন শাখা চালু হয়েছে। ব্যাংকের পরিচালক শিব নারায়ণ কৈরী আজ মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
ব্যাংকের শাখা উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিব নারায়ণ কৈরী বলেন, ব্র্যাক ব্যাংক সব সময় বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য এবং ব্যাংকের নেটওয়ার্ক বিস্তৃত করার জন্য কাজ করে। নতুন এ শাখা উদ্বোধনের ফলে এ শিল্পনগরীর ব্যবসায়িক প্রতিষ্ঠান ও গ্রাহকেরা আধুনিক ব্যাংকিং সেবা পাবেন। ব্যাংকিং সুবিধার বাইরে থাকা মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার জন্য ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।
সৈয়দ মাহবুবুর রহমান বলেন, নতুন শাখা স্থাপনের ফলে আশুলিয়ার গ্রাহকেরা উন্নত অনলাইন ব্যাংকিং সেবা উপভোগ করবেন।
ব্র্যাক ব্যাংকের এ শাখাটি আশুলিয়ার জামগড়ার আব্বাস শপিং কমপ্লেক্সে অবস্থিত। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও গ্রাহকেরা উপস্থিত ছিলেন।