প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি আমিন মোহাম্মদ গ্রুপের সর্ববৃহৎ আবাসিক প্রকল্প উত্তরা-সংলগ্ন আশুলিয়া মডেল টাউন প্রকল্পে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পিঠা উৎসব, মধ্যাহ্নভোজ এবং প্রকল্প পরিদর্শনের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আমিন মোহাম্মদ গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক রমজানুল হক নিহাদ। প্রকল্পের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক গাজী মো. আমানুজ্জামান। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও ডকুমেন্টারি পরিচালনা করেন নির্বাহী পরিচালক সৈয়দ তেলায়েত হোসেন। গ্রাহকদের মধ্যে বক্তব্য দেন খাইরুল আনোয়ার ও কাজী ফজলুল করিম। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ও স্থানীয় গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।