আসগর আলী হাসপাতাল ও ডেলটা লাইফ ইনস্যুরেন্স কোম্পানির চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আসগর আলী হাসপাতাল ও ডেলটা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে করপোরেট চুক্তি হয়েছে। গত সোমবার আসগর আলী হাসপাতালের সিইও ও ডিরেক্টর অব মেডিকেল সার্ভিসেস জাবরুল এস এম হক এবং ডেলটা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আদিবা রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন। চুক্তির ফলে ইনস্যুরেন্স কোম্পানির গ্রাহক ও তাদের কর্মকর্তা ও কর্মচারীরা হাসপাতালটিতে করপোরেট সুবিধাসহ চিকিৎসা নিতে পারবেন। বিজ্ঞপ্তি।