আসগর আলী হাসপাতালে বিশ্ব কিডনি দিবস পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সভা, সমাবেশ, শোভাযাত্রাসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার আসগর আলী হাসপাতালে বিশ্ব কিডনি দিবস পালিত হয়েছে। বিশ্ব কিডনি দিবসের এবারের স্লোগান, ‘স্থূলতা কিডনি রোগ বাড়ায়—সুষ্ঠু জীবন যাপনে সুস্থ কিডনি’। এই স্লোগান সামনে রেখে ব্যানার ও ফেস্টুন হাতে শোভাযাত্রায় অংশ নেন আসগর আলী হাসপাতালের সিইও এবং ডিরেক্টর অব মেডিকেল সার্ভিসেস অধ্যাপক জাবরুল এস এম হক, নেফ্রোলজি বিভাগের কনসালট্যান্ট অধ্যাপক মো. মাসুম কামাল খান, ফেরদৌস কামাল ভূঁইয়া প্রমুখ। শোভাযাত্রা শেষে সমাবেশে বক্তারা কিডনি সুস্থ রাখার বিভিন্ন বিষয় তুলে ধরেন। বিজ্ঞপ্তি