আসছে প্রোটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রোটন
প্রোটন

গাড়ির বাজারে যুক্ত হচ্ছে দেশের অন্যতম শিল্প গ্রুপ পিএইচপি। এবার তারা মালয়েশিয়ার বিখ্যাত প্রোটন গাড়ির সংযোজন কারখানা স্থাপন করবে।
আর এটি সম্ভব হলে রিকন্ডিশন্ড গাড়ির বাজার প্রতিযোগিতায় পড়বে কি না, সেটি এখন আলোচনা চলছে। কারণ, ব্যবসায়ীদের হিসাবে ও বন্দরের তথ্য অনুযায়ী, নতুন মোটরগাড়ির বাজার এখনো ১৫ শতাংশ। বাকি ৮৫ শতাংশ বাজার পুরোনো গাড়ির দখলে।
পিএইচপি জানিয়েছে, চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ৩০ একর জায়গায় এখন প্রোটন গাড়ি সংযোজন কারখানার প্রাথমিক নির্মাণকাজ কাজ চলছে। এ সংযোজন কারখানায় সম্ভাব্য বিনিয়োগ ধরা হয়েছে ৪০০ কোটি টাকা। বছরে কারখানাটিতে ১ হাজার ২০০ মোটরগাড়ি সংযোজনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। প্রকল্পের সফলতার ওপর ভিত্তি করে উৎপাদনের লক্ষ্যমাত্রা বাড়ানো হবে বলে জানিয়েছে শিল্প গ্রুপটি।
মালয়েশিয়ার প্রোটন ব্র্যান্ডের প্রিভে সিরিজের প্রিমিয়াম, এক্সিকিউটিভ ও স্ট্যান্ডার্ড এই তিন মডেলের গাড়ি বাজারজাত করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
পিএইচপি গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন চৌধুরী বলেন, ‘কোন গাড়ি বাজারে জনপ্রিয় হবে, সেটি নির্ভর করছে দাম ও গাড়ির আকর্ষণীয় সুযোগ-সুবিধার ওপর। রিকন্ডিশন্ড গাড়ির বাজার দেশে এখন অনেক বড়। আমাদের কারখানায় প্রাথমিকভাবে উৎপাদনের লক্ষ্যমাত্রা বছরে ১ হাজার ২০০টি।’