আসছে ২ লাখ ৯৫ হাজার কোটি টাকার বাজেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫-১৬ অর্থবছরের বাজেটের আকার তিন লাখ কোটি টাকার নিচে নামছে। বাজেটের মোট আকার হতে পারে ২ লাখ ৯৫ হাজার ২৭২ কোটি টাকা। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ৪ জুন বৃহস্পতিবার বেলা তিনটায় জাতীয় সংসদে নতুন বাজেট পেশ করবেন।
অন্য বারের মতো এবারও ডিজিটাল পদ্ধতি অর্থাৎ পাওয়ার পয়েন্টের মাধ্যমে বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী।
অর্থ বিভাগের www.mof.gov.bd ঠিকানা থেকে বাজেটের সব তথ্য যে কেউ পাঠ ও ডাউনলোড করতে পারবেন। এ ছাড়া www.bangladesh.gov.bd, www.nbr-bd.org এসব ওয়েবসাইটেও বাজেটের তথ্য পাওয়া যাবে।
৫ জুন শুক্রবার বিকেল চারটায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট-উত্তর সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী। এ সময় অন্য মন্ত্রী ও সচিবেরা উপস্থিত থাকবেন।