আসন্ন বিজিএমইএ নির্বাচনে ফোরামের দলনেতা মাহমুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) আসন্ন নির্বাচনে পোশাক মালিকদের দল ‘ফোরাম’-এর দলনেতা নির্বাচিত হয়েছেন মাহমুদ হাসান খান। রাজধানীর আর্মি গলফ ক্লাবে গত শনিবার অনুষ্ঠিত ফোরামের ঈদ পুনর্মিলনীতে তাঁকে দলনেতা নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে বিজিএমইএর সাবেক তিন সভাপতি আনিসুর রহমান সিনহা, আনিসুল হক ও আনোয়ারুল আলম চৌধুরী পরবর্তী নির্বাচনের জন্য ফোরামের দলনেতা হিসেবে মাহমুদ হাসানের নাম ঘোষণা করেন। তিনি এর আগে সমিতির সহসভাপতির (অর্থ) দায়িত্ব পালন করেছেন। পুনর্মিলনী অনুষ্ঠানে পোশাকশিল্প মালিকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিজিএমইএর সাবেক পরিচালক রশিদ আহমেদ হোসাইনী। প্রসঙ্গত, বিজিএমইএ নির্বাচনে সাধারণত দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এগুলো হলো: ফোরাম ও সম্মিলিত পরিষদ। বিজ্ঞপ্তি।