আসবাব তৈরিতে বাঁশ হতে পারে কাঠের বিকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তি ব্যবহার করে দেশীয় বাঁশকে আসবাবসহ বিভিন্ন কাজে কাঠের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে বাঁশের তৈরি আসবাবের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। বাংলাদেশেও এ প্রবণতা শুরু হলে বৃক্ষ নিধন কমবে, পরিবেশ রক্ষা পাবে এবং অর্থনৈতিক উন্নয়ন ঘটবে।বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত প্রযুক্তির পরিচিতি-সংক্রান্ত এক কর্মশালায় এসব কথা বলা হয়েছে। বন গবেষণা ইনস্টিটিউট, চট্টগ্রাম এ কর্মশালার আয়োজন করে।বাঁশকে ‘সবুজ সোনা’ আখ্যায়িত করে কর্মশালায় বলা হয়, একটি সেগুনগাছ যেখানে ৪০ বছর হওয়ার আগে কাঠের আসবাব হিসেবে ব্যবহারের উপযোগী হয় না, সেখানে একটি বাঁশ মাত্র তিন বছরের মধ্যেই আসবাব তৈরির কাজে ব্যবহার করা যায়।ফরিদপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে গত বুধবার এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে দুটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন যথাক্রমে বন গবেষণা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন গবেষণা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম ও বিভাগীয় কর্মকর্তা খুরশীদ আকতার।কর্মশালায় সভাপতিত্ব করেন মুখ্য বন গবেষণা কর্মকর্তা মো. ওয়াহিদ বক্স। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ।