আসবাবপত্র মেলা শুরু ২৩ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিনব্যাপী বাংলাদেশ ফার্নিচার এবং ইন্টেরিয়র ডেকর (বিএফআইডি) এক্সপো-২০১৪ শুরু হচ্ছে ২৩ মার্চ রোববার।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), বাংলাদেশ ফার্নিচার রপ্তানিকারক সমিতি, বাংলাক্রাফট, বাংলাদেশ জুট ডাইভার্সিফাইড প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছে।

বাংলাদেশ জুট ডাইভার্সিফিকেশন সেন্টারের সহযোগিতায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিএফআইডি এক্সপো চলবে ২৫ মার্চ পর্যন্ত।

গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ইপিবির ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু, মহাপরিচালকদ্বয় সালাহউদ্দিন মাহমুদ ও মাহবুবুর রহমান, জুট ডাইভার্সিফিকেশন সেন্টারের নির্বাহী পরিচালক খোন্দকার মোখলেছুর রহমান, ফার্নিচার রপ্তানিকারক সমিতির সভাপতি কে এম আখতারুজ্জামান, বাংলাক্রাফটের সভাপতি এস ইউ হায়দার, জুট ডাইভার্সিফাইড প্রোডাক্টস সমিতির শাহেদুল ইসলাম হেলাল এবং ফার্নিচার শিল্প মালিক সমিতির সভাপতি সেলিম এইচ