আসবাবপত্র রপ্তানি কমেছে ২১ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি আসবাবপত্র দেশের বাইরে শক্তিশালী অবস্থান করে নেওয়ায় বেড়েই চলছিল আসবাবপত্র রপ্তানিও। তবে রপ্তানির সে গতি এখন বেশ কমে গেছে।
সরকারি সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) রপ্তানি হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ২১ শতাংশ কম। টাকার অঙ্কে রপ্তানি হয়েছে এক কোটি ২৮ লাখ ডলারের আসবাবপত্র।
আর এই পাঁচ মাসের জন্য সরকার রপ্তানির লক্ষ্যমাত্রা ঠিক করেছিল এক কোটি ৪৩ লাখ ডলার।
সরকার আসবাবপত্র রপ্তানি থেকে এ অর্থবছরে মোট আয় তিন কোটি ৭৬ লাখ ডলারের বৈদেশিক মুদ্রা আয় হবে বলে লক্ষ্যমাত্রা ঠিক করেছিল। কিন্তু প্রথম পাঁচ মাসে রপ্তানির যে চিত্র তাতে লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সংশয়ে আছেন রপ্তানিকারকেরা।
প্রসঙ্গত, গেল ২০১২-১৩ অর্থবছরে দেশের আসবাবপত্র রপ্তানি থেকে আয় হয়েছে সব মিলিয়ে তিন কোটি ১৪ লাখ ডলার।
বর্তমানে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, দুবাই, জার্মানিসহ ১৫টি দেশে আসবাবপত্র রপ্তানি হয়। আসবাবপত্র প্রস্তুতকারী বেশ কয়েকটি প্রতিষ্ঠান এখন রপ্তানি করছে।