আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্যসংবলিত ডিভি ক্যাম ডিভিডি ও সিডি বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক আজ বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি-সংবলিত ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের নিরাপত্তাবৈশিষ্ট্য-সংবলিত ডিভি ক্যাম, ডিভিডি ও সিডি বিতরণ করবে।এসব নোটের নিরাপত্তাবৈশিষ্ট্য-সংবলিত ভিডিওচিত্র সারা দেশে বিভিন্ন জনসমাগমস্থল, সরকারি-বেসরকারি প্রশিক্ষণ একাডেমি, পুলিশ সদর দপ্তর, র‌্যাব, বিজিবি ও সব তফসিলি ব্যাংকে প্রদর্শনের জন্য ডিভি ক্যাম, ডিভিডি ও সিডি হস্তান্তর করা হবে।বিকেল সাড়ে তিনটায় বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের পঞ্চম তলার সম্মেলনকক্ষে পুলিশ সদর দপ্তর, র‌্যাব ও বিজিবির কাছে আনুষ্ঠানিকভাবে এসব ডিভি ক্যাম, ডিভিডি ও সিডি হস্তান্তর করা হবে।একই সময়ে জালনোট শনাক্তকারী ২০টি মেশিন বা যন্ত্রও র‌্যাব কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।