আসাদুজ্জামান খান আইআইডিএফসির ব্যবস্থাপনা পরিচালক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসাদুজ্জামান খান ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাসট্রাকচার ডেভেলপমেন্ট ফাই-ন্যান্স কোম্পানির (আইআইডিএফসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পুনর্নিয়োগ পেয়েছেন।জনাব খান ২০০৮ সালের জুলাইয়ে বাংলাদেশ ব্যাংক থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে আইআইডিএফসিতে যোগ দেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েলস থেকে ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সে এমএ ডিগ্রি লাভ করেন।বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক থাকাকালে ২০০৮ সালে জনাব খানকে সমস্যাক্রান্ত ওরিয়েন্টাল ব্যাংকের (বর্তমান আইসিবি ইসলামী ব্যাংক) প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়। তিনি ২১ মাসের মধ্যে ওই ব্যাংকের পুনর্গঠন কাজ সম্পন্ন করেন। বিজ্ঞপ্তি।