আসিফ ইব্রাহীম পুনরায় ঢাকা চেম্বারের সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ সালের জন্য ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি আসিফ ইব্রাহীম। আর জ্যেষ্ঠ সহসভাপতি নির্বাচিত হয়েছেন হায়দার আহমেদ খান।এ ছাড়া আবুল হোসেন, ওসামা তাসীর, মো. ইফতেখার উদ্দিন, খন্দকার শহীদুল ইসলাম ও হোসেন এ সিকদারকে ঢাকা চেম্বারের নতুন পরিচালক নির্বাচিত করা হয়েছে।ঢাকা চেম্বারের ৫০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তাঁদের নির্বাচিত করা হয়। গত মঙ্গলবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার ভবন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।ডিসিসিআই জানায়, গতকালের এজিএম থেকেই নির্বাচিত ব্যক্তিরা দয়িত্ব গ্রহণ করেন।সভায় ঢাকা চেম্বারের সাবেক সভাপতি, সহসভাপতি, পরিচালক ও সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আসিফ ইব্রাহীম নিউএজ গ্রুপের ভাইস চেয়ারম্যানের দায়িত্বে আছেন। তৈরি পোশাক শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ২০০৭ সালে সরকার তাঁকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তির (সিআইপি) পদক প্রদান করে।অন্যদিকে হায়দার আহমেদ খান ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত ঢাকা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।