আসুস এনেছে অ্যান্ড্রোইড ট্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসুস এবার বাজারে নিয়ে এসেছে নতুন ট্যাবলেট কম্পিউটার। মিনি কম্পিউটার অ্যাপল আইপ্যাডের সাফল্যের পর আসুসের নতুন এই পণ্য বাজারে সাড়া ফেলবে বলেই মনে করছেন সবাই।আসুস জানিয়েছে, ৩.০ অপারেটিং সিস্টেম ব্যবহার উপযোগী অ্যান্ড্রোইডে থাকছে অন্যান্য ট্যাবলেট পিসির চেয়ে উন্নত সুযোগ-সুবিধা।এতে রয়েছে ১০ দশমিক ১ ইঞ্চির স্ক্রিন ও উভয় দিকে ক্যামেরা। এ ছাড়া এর মাধ্যমে ওয়েব ব্রাউজিং ও ভিডিও উপভোগ করা যায়। সহজে বহনের জন্য এটি কি-বোর্ড থেকে আলাদাও করা যায়। একই সঙ্গে একটি পরিপূর্ণ ল্যাপটপ হিসেবেও ব্যবহার করা যায় এই অ্যান্ড্রোইড ট্যাব।আসুসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেরি সেন বলেন, ‘এই কম্পিউটার ব্যবহারকারীদের জন্য আরও অধিক সুযোগ-সুবিধার লক্ষ্যে আমাদের সর্বোচ্চ উত্কর্ষ ব্যবহার করেছি।’ তিনি আরও বলেন, গ্রাহকেরা দুই হাতের ১০ আঙুল ব্যবহারের মাধ্যমে এটি চালাতে পারবেন। একই সঙ্গে ফ্লাশ সাপোর্টেড ভিডিও দেখা ও ই-বুক রিডিংয়ের ব্যবস্থাও থাকছে। গ্রাহকদের যাতে সমস্যায় না পড়তে হয়, সে জন্য আরও থাকছে আলাদা কি-বোর্ড।অ্যান্ড্রোইড ট্যাব ইতিমধ্যেই তাইওয়ানের বাজারে ছাড়া হয়েছে বলে জানা গেছে। ৩০ মার্চ এটি যুক্তরাজ্য ও পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের বাজারেও ছাড়া হবে।তাইওয়ানে কি-বোর্ড ছাড়া ১৬ গিগাবাইট ভার্সনের একটি ট্যাব বিক্রি হচ্ছে ৫০০ মার্কিন ডলারে। আর কি-বোর্ডসহ ট্যাবটির দাম পড়বে ৬০০ ডলার। ইয়াহু নিউজ।