আহসান-উজ জামান এমটিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক
মো. আহসান-উজ জামান পদোন্নতি পেয়ে সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) অতি-রিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হয়েছেন। এর আগে তিনি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ছিলেন।আহসান-উজ জামান গ্রিন্ডলেজ ব্যাংকে যোগদানের মাধ্যমে ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। ২০০৯ সালে তিনি এমটিবিতে ডিএমডি হিসেবে যোগ দেন।এমটিবিতে যোগ দেওয়ার আগে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্যাংক অব আমেরিকায় কর্মরত ছিলেন। এ ছাড়া তিনি সেখানে জেপি মরগান চেজ ব্যাংক, মরগান স্ট্যানলি ও বিএনপি পারিবাতে কর্মরত ছিলেন। এর মধ্যে জেপি মরগান চেজে কর্মরত থাকাবস্থায় তিনি লিডার সার্কেল, লিডারশিপ ফোরাম অ্যাওয়ার্ড, হোম ইকুইটি সার্কেল অব এক্সিলেন্স উল্লেখযোগ্য। আহসান-উজ জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ-সেমিনারে অংশ নেন। বিজ্ঞপ্তি।