আড়ং ডেইরির বিপণন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্মেলনে উপস্থিত কর্মকর্তা ও বিক্রয় প্রতিনিধিরা। ছবি: বিজ্ঞপ্তি
সম্মেলনে উপস্থিত কর্মকর্তা ও বিক্রয় প্রতিনিধিরা। ছবি: বিজ্ঞপ্তি

আড়ং ডেইরির দুদিনব্যাপী বিপণন প্রতিনিধি সম্মেলন গতকাল শনিবার রাজধানীর অদূরে সাভারে অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক ডেইরি এ সম্মেলনের আয়োজন করে।

আড়ং ডেইরির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আড়ং ডেইরি ও তাদের ব্যবসায়িক অংশীদারদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও নিবিড় করতে এ সম্মেলনের আয়োজন করা হয়। সারা দেশের প্রায় ১৫০ জন বিক্রয় প্রতিনিধি এতে অংশ নন। সম্মেলন চলাকালে বিপণন প্রতিনিধিদের সামনে আড়ং ডেইরির নতুন দুটি পণ্যের বাজারজাত করার কার্যক্রম উদ্বোধন করা হয়।
ব্র্যাক ডেইরির পরিচালক তৌফিকুর রহমান, উপ-মহাব্যবস্থাপক সাইফুর রহমান, ব্র্যাক এন্টারপ্রাইজের সহকারী মহাব্যবস্থাপক এইচ ইউ এম মেহেদি সাজ্জাদ, ফ্যাক্টরি ব্যবস্থাপক এন্তাজ আলীসহ আড়ং ডেইরির কর্মকর্তারা সম্মেলনে অংশ নেন।