প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আড়ং ডেইরি বাজারে নিয়ে এসেছে শাহি স্বাদের বোরহানি। গতকাল রোববার রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ আনুষ্ঠানিকভাবে আড়ং ডেইরি বোরহানির শুভযাত্রা ঘোষণা করেন। অনুষ্ঠানে ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের মার্কেটিং ডিরেক্টর তৌফিকুর রহমানসহ ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আড়ং ডেইরি বোরহানি বর্তমানে ঢাকার অধিকাংশ সুপার মার্কেটে ১ হাজার মিলি, ৫০০ মিলি ও ২০০ মিলির বোতলে পাওয়া যাচ্ছে। ব্র্যাক এন্টারপ্রাইজের অধীনে পরিচালিত ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের যাত্রা শুরু ১৯৯৮ সালে। এরপর থেকেই ‘আড়ং ডেইরি’ নামে প্রতিষ্ঠানটি নানা ধরনের দুগ্ধজাত পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছে। বিজ্ঞপ্তি।