আড়ং দুধ আইএসও সনদ পেয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়ং দুধ খাদ্যনিরাপত্তা-বিষয়ক আন্তর্জাতিক সনদ আইএসও ২২০০০: ২০০৫ লাভ করেছে। আন্তর্জাতিক মানের দুগ্ধজাত পণ্য হিসেবে আড়ং দুধ এই স্বীকৃতি পেল।ব্র্যাক এন্টারপ্রাইজেস ও ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এ রুমী আলী ব্র্যাক ডেইরির পক্ষে সম্প্রতি ইন্টারটেকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জুলফিকার রহমানের কাছ থেকে সনদটি গ্রহণ করেন।সনদ প্রদান অনুষ্ঠানে ব্র্যাক ডেইরির পরিচালক তামারা আবেদ এবং ইন্টারটেকের কান্ট্রি ম্যানেজার রোনাল্ড বিশ্বাস এবং ব্র্যাক ডেইরি ও ইন্টারটেকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।গুণগত মান রক্ষার স্বীকৃতিস্বরূপ আড়ং দুধের আইএসও ২২০০০ সনদপ্রাপ্তি ভোক্তার আস্থা বাড়িয়ে দেবে বলে আশা করা হচ্ছে।ব্র্যাক ডেইরির উৎপাদিত পণ্য আড়ং দুধ ১৯৯৮ সালে বাজারজাতকরণ শুরু হয়। ব্র্যাকের উন্নয়ন-সহযোগী সামাজিক ব্যবসাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত ব্র্যাক ডেইরির দুধ উৎপাদনকারী দরিদ্র কৃষকের আয়ের যেমন নিশ্চয়তা দিয়েছে, তেমনি শহরে পৌঁছে দিয়েছে গ্রামে উৎপাদিত খাঁটি দুধ। বিজ্ঞপ্তি।