প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ নভেম্বর থেকে আড়ংয়ে শুরু হয়েছে শপ অ্যান্ড উইন ক্যাম্পেইন। চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। এই ক্যাম্পেইনে ১৪ জন বিজয়ী পাবেন নভোএয়ারে করে কক্সবাজার যাওয়া-আসার দুটি টিকিট এবং সায়মন বিচ রিসোর্টে তিন দিন দুই রাত যাপনের সুযোগ। ক্যাম্পেইন চলাকালে প্রতিদিনের সর্বোচ্চ মূল্যের ইনভয়েসধারী বিজয়ী হিসেবে নির্বাচিত হবেন। কেনাকাটা করা যাবে আড়ংয়ের যেকোনো আউটলেট অথবা আড়ং ডট কম থেকে। শুধু আড়ং রিওয়ার্ড কার্ড ব্যবহারকারীরা এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন। এ ছাড়া যেকোনো ক্রেতা ১০ হাজার টাকার কেনাকাটা করে আড়ং রিওয়ার্ড কার্ড মেম্বার হওয়ার মাধ্যমে এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন।
আড়ং দেশের সর্ববৃহৎ লাইফস্টাইল রিটেইল চেইন এবং ব্র্যাকের একটি সামাজিক উদ্যোগ। বিজ্ঞপ্তি।