আড়াই ঘণ্টায় লেনদেন ১৮২ কোটি টাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চললেও এখন নিম্নমুখী প্রবণতা বিরাজ করছে ঢাকার শেয়ারবাজারে। বেলা একটা পর্যন্ত আড়াই ঘণ্টায় ডিএসইতে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচকও সামান্য কমেছে। এই সময়ে লেনদেন হয়েছে ১৮২ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা একটায় ডিএসইর সাধারণ মূল্যসূচক ৮ পয়েন্ট কমে চার হাজার ৩৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে বেলা সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে লেনদেন শুরু হয়। বেলা সাড়ে ১১টায় সূচক ৩৩ পয়েন্ট বেড়ে যায়। এর পর নিম্নমুখী হয় সূচক। এ প্রবণতা এখনো অব্যাহত। এই সময়ে ডিএসইতে মোট ২৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৫টির দাম কমেছে; বেড়েছে ১০০টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, যমুনা অয়েল, মালেক স্পিনিং, এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পদ্মা অয়েল, বিএসসিসিএল, আরএন স্পিনিং, ডেল্টা স্পিনার্স, মেঘনা পেট্রোলিয়াম, ইউনিক হোটেল প্রভৃতি।