আড়াই ঘণ্টায় লেনদেন ৪০৪ কোটি টাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার লেনদেনের শুরুতে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছিল। কিন্তু এখন দাম কমেছে বেশির ভাগ শেয়ারের । বেলা একটায় আড়াই ঘণ্টা শেষে বাজারের নিম্নমুখী এই অবস্থা দেখা যাচ্ছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা একটায় লেনদেনের আড়াই ঘণ্টা শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৬ পয়েন্ট কমে চার হাজার ৪৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ লেনদেন শুরু হয়। ১৫ মিনিটে সূচক গতকালের চেয়ে ৩৫ পয়েন্ট বেড়েছিল। এরপর সূচক বাড়ার হার কমে নিম্নমুখী হয়, যা এখনো অব্যাহত রয়েছে। এই সময়ে ডিএসইতে মোট ২৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১০০টির দাম বেড়েছে; কমেছে ১৩৪টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আলোচ্য সময়ে স্টক এই এক্সচেঞ্জে ৪০৪ কোটি টাকার লেনদেন হয়েছে।এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, আরএন স্পিনিং, তাল্লু স্পিনিং, যমুনা অয়েল, বিএসসিসিএল, ইউনিক হোটেল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, মেঘনা পেট্রোলিয়াম, অগ্নি সিস্টেমস, আমরা টেকনোলজিস প্রভৃতি।