আড়াই ঘণ্টায় ২২৩ কোটি টাকার লেনদেন
দিনের শুরু থেকে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ার মধ্য দিয়ে লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। বেলা একটায় আড়াই ঘণ্টা শেষে ডিএসইতে এ প্রবণতা অব্যাহত রয়েছে। ফলে সূচক সামান্য বেড়েছে।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা একটায় ডিএসইর সাধারণ মূল্যসূচক ৩ পয়েন্ট বেড়ে চার হাজার ৩৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে বেলা সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে লেনদেন শুরু হয়। দুপুর পৌনে ১২টায় সূচক গতকালের চেয়ে ৩০ পয়েন্ট বেড়েছিল। এর পর থেকে সূচক বাড়ার হার কিছুটা কমলেও এখনো সূচকের বাড়তি প্রবণতা অব্যাহত রয়েছে।এই সময়ে ডিএসইতে মোট ২৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩১টির দাম বেড়েছে; কমেছে ৯৩টির আর অপরিবর্তিত রয়েছে ২৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আলোচ্য সময়ে এই স্টক এক্সচেঞ্জে ২২৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, গ্রামীণফোন, যমুনা অয়েল, ইউনিক হোটেল, সায়হাম টেক্সটাইল, আরএন স্পিনিং, মালেক স্পিনিং, তিতাস গ্যাস, সায়হাম কটন, তাল্লু স্পিনিং প্রভৃতি।