আড়াইহাজারে জাতীয় রাজস্ব বোর্ডের স্পট অ্যাসেসমেন্ট কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের তাঁতপ্রধান এলাকা আড়াইহাজার উপজেলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উদ্যোগে ও ঢাকা কর অঞ্চল-১-এর ব্যবস্থাপনায় গত বুধবার এক স্পট অ্যাসেসমেন্ট কর্মসূচির আয়োজন করা হয়।আড়াইহাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এই আয়োজন করা হয়। ঢাকা কর অঞ্চল-১-এর অতিরিক্ত কমিশনার বেগম হুমায়রা সাঈদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন এনবিআরের সদস্য শম্ভূনাথ দাশ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক প্রবীর কুমার সাহা।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুগ্ম কর কমিশনার নাফিসা খান, উপ-করকমিশনার দীপক কুমার চক্রবর্তী, স্থানীয় উপজেলার চেয়ারম্যান শাহ জালাল মিয়া, সদর ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান প্রমুখ।