প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো জবসের উদ্যোগে গতকাল শনিবার ‘আয়কর পরিকল্পনা ও অর্থ আইন ২০১০-এ আয়করের ক্ষেত্রে আনীত পরিবর্তনসমূহ’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রথম আলোর সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় এ সেমিনার।কর্মশালায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলো জবসের প্রধান পরিচালন কর্মকর্তা শৈবাল কে কানুনগো। এতে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অতিরিক্ত কমিশনার মো. আবদুল লতিফ।প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানের উল্লেখযোগ্যসংখ্যক কর্মকর্তা অংশ নেন। কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের সনদ দেওয়া হয়। বিজ্ঞপ্তি।