আয়কর বিবরণী জমার সময় আবার বাড়ল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যক্তিশ্রেণীর বার্ষিক আয়কর বিবরণী জমার সময় আরও এক মাস বাড়ল। ফলে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমা দেওয়া যাবে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গতকাল এ ঘোষণা দেয়। প্রসঙ্গত, গতকালই বার্ষিক আয়কর বিবরণী জমা দেওয়ার সময়সীমা শেষ হয়েছে। এর আগে প্রথম দফায় এক মাস সময় বাড়ানো হয়েছিল। কিন্তু আশানুরূপ সাড়া না পাওয়ায় আবারও সময় বাড়ানো হলো।
সময় বাড়ানোর কারণ হিসেবে সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর বলেছে, পবিত্র হজ পালন এবং ঈদুল আজহা ও দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে বিভিন্ন অফিস ও প্রতিষ্ঠান বন্ধ থাকায় রিটার্ন দাখিলের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহে বিঘ্ন ঘটেছে উল্লেখ করে বিভিন্ন পেশাজীবী ও বাণিজ্য সংগঠন সময়সীমা বাড়ানোর অনুরোধ করেছে। এ ছাড়া ইন্টারনেটে টিআইএন নিবন্ধন ও পুনর্নিবন্ধন নতুন পদ্ধতি হওয়ায় করদাতাদের স্বচ্ছন্দবোধ করতে আরও কিছুটা সময় দেওয়া প্রয়োজন।