আয়কর বিবরণী রোববার পর্যন্ত দেওয়া যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী রোববার পর্যন্ত ব্যক্তি শ্রেণীর করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী জমা দেওয়া যাবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গতকাল বুধবার এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। এনবিআর সূত্রে জানা গেছে, আগামীকাল ৩০ সেপ্টেম্বর শুক্রবার বার্ষিক বিবরণী জমা দেওয়ার সময় শেষ হওয়ার কথা রয়েছে। কিন্তু এ দিন সাপ্তাহিক ছুটি থাকায় পরবর্তী কার্যদিবসে অর্থাৎ রোববার সব আয়কর অফিসেই আয়কর বিবরণী জমা নেওয়া হবে।একইভাবে করদাতাদের সুবিধার্থে আগামী শনিবার মাঠ পর্যায়ে আয়কর অফিসগুলো খোলা রাখবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) । চলতি ২০১১-১২ অর্থবছরে আয়কর খাতে ২৭ হাজার ৫৬১ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।