আয়কর মেলা শেষ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বেইলী রোডে অফিসার্স ক্লাবে চলমান আয়কর মেলা আজ শেষ হচ্ছে। হরতালের মধ্যেও গতকাল রোববার আয়কর বিবরণী জমা দেওয়াসহ বিভিন্ন কাজে করদাতারা সারা দিন ধরেই ভিড় জমান ষ প্রথম আলো
রাজধানীর বেইলী রোডে অফিসার্স ক্লাবে চলমান আয়কর মেলা আজ শেষ হচ্ছে। হরতালের মধ্যেও গতকাল রোববার আয়কর বিবরণী জমা দেওয়াসহ বিভিন্ন কাজে করদাতারা সারা দিন ধরেই ভিড় জমান ষ প্রথম আলো

আয়কর মেলা আজ সোমবার শেষ হচ্ছে। এবার রাজধানী ঢাকা ও বিভাগীয় শহরে সাত দিন এবং জেলা পর্যায়ে ১৬-২২ সেপ্টেম্বরের মধ্যে চার দিন এ মেলা অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে রাজধানীর মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। আজ সন্ধ্যায় মেলার সমাপনী অনুষ্ঠান হবে।
এদিকে আয়কর মেলার ষষ্ঠ দিনে গতকাল রোববার সারা দেশের বিভিন্ন মেলায় ৯৪ হাজার ৮৪০ জন করদাতাকে সেবা প্রদান করা হয়েছে। নতুন করদাতা হিসেবে নিবন্ধিত হয়েছেন দুই হাজার ৪৬ জন। ই-টিআইএন পুনরায় নিবন্ধন করেছেন এক হাজার ৪৫৬ জন। মেলায় আয়কর রিটার্ন জমা পড়েছে ২৪ হাজার ৩১টি। আয়কর আদায় হয়েছে ২১৮ কোটি ৪৮ লাখ ৪৮ হাজার ৭৮১ টাকা।
ষষ্ঠ দিন পর্যন্ত আয়কর মেলায় সারা দেশে পাঁচ লাখ ৪৪ হাজার ৬৩৩ জন করদাতাকে সেবা প্রদান করা হয়েছে। নতুন করদাতা হিসেবে নিবন্ধিত হয়েছেন ১২ হাজার ৮৪১ জন। ই-টিআইএন পুনরায় নিবন্ধন করেছেন নয় হাজার ১৯৮ জন। মেলায় আয়কর রিটার্ন জমা পড়েছে এক লাখ ১৪ হাজার ৭৭০টি। আয়কর আদায় হয়েছে এক হাজার ৩১৫ কোটি ৪৭ লাখ ৪৬ হাজার ২৬৩ টাকা।