আয়কর মেলার তৃতীয় দিনেও ব্যাপক সাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়কর মেলার তৃতীয় দিনে গতকাল মঙ্গলবার ব্যাপক সাড়া পাওয়া গেছে। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত ঢাকা অঞ্চলের মেলায় গতকাল তৃতীয় দিন পর্যন্ত নতুন করদাতা হিসেবে তিন হাজার ৭৫৩ জন টিআইএনভুক্ত হয়েছেন।তিন দিনে মোট ১০ হাজার ৩৪৩টি আয়কর বিবরণী জমা পড়েছে এবং আয়কর বাবদ আদায় হয়েছে ২৭ কোটি ৫০ লাখ ৩০ হাজার ২২৯ টাকা।অন্যদিকে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত মেলায় তৃতীয় দিন পর্যন্ত নতুন করদাতা হিসেবে ৭১৯ জন টিআইএনভুক্ত হয়েছেন। এই দিন পর্যন্ত সাত হাজার ৭৪৫টি আয়কর বিবরণী জমা পড়েছে এবং আয়কর বাবদ আদায় হয়েছে ২৫ কোটি এক লাখ এক হাজার ৯০৯ টাকা।উল্লেখ্য, গত রোববার থেকে পাঁচ দিনব্যাপী এই আয়কর মেলা শুরু হয়েছে, যা চলবে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত।