আয়েশা মেমোরিয়াল এখন ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আয়েশা মেমোরিয়াল কার্ডিয়াক হাসপাতাল এখন থেকে ‘ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল’ হিসেবে যাত্রা শুরু করেছে। গতকাল বুধবার রাজধানীর মহাখালীতে রাওয়া কনভেনশন হলে আনুষ্ঠানিকভাবে নতুন নামের উদ্বোধন করা হয়। ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব এম ইকবাল আর্সলান, রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফরিদ উদ্দিন এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী। বিজ্ঞপ্তি।