আয়োডিন মেশানো হচ্ছে ৫২ শতাংশ ভোজ্য লবণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ৮১ শতাংশ পরিবার এখন আয়োডিনযুক্ত ভোজ্য লবণ ব্যবহার করছে৷ আর দেশে এখন যত লবণ উত্পাদিত হচ্ছে, তার ৫২ শতাংশে আয়োডিন মেশানো হচ্ছে৷
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) সর্বজনীন আয়োডিনযুক্ত লবণ প্রকল্পের আওতায় দেশে উত্পাদিত ভোজ্য লবণে আয়োডিনের স্থায়িত্ব প্রাক্কলনবিষয়ক এক কর্মশালায় এসব তথ্য জানানো হয়েছে৷
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব রিসার্চ, ট্রেনিং অ্যান্ড কমিউনিকেশনের উদ্যোগে রাজধানীর বার্ক সম্মেলন কক্ষে গত শনিবার এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে৷
উন্নয়ন-সহযোগী সংস্থা মাইক্রোনিউট্রিয়েন্ট ইনিশিয়েটিভ (এমআই) এবং কানাডা ফরেন অ্যাফেয়ার্স ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এতে সহায়তা করেছে৷
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ডিন মোসলেহউদ্দিন আহমদের সভাপতিত্বে কর্মশালায় বিসিকের চেয়ারম্যান শ্যামসুন্দর শিকদার, দুই পরিচালক পতিত পাবন বৈদ্য ও আবু তাহের খান প্রমুখ উপস্থিত ছিলেন৷ বিজ্ঞপ্তি৷