ই-টিআইএন সেপ্টেম্বর পর্যন্ত নেওয়া যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব করদাতাকে ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) নিতে হবে। সম্প্রতি আবারও সময় বাড়ানোর এই ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর আগেও কয়েক দফা সময় বাড়ানো হয়েছিল। চলতি করবর্ষে সব করদাতাকে ই-টিআইএনে বার্ষিক আয়কর বিবরণী জমা দিতে হবে। গত অর্থবছরের জুলাই মাস থেকে ই-টিআইএন নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। পুরোনো করদাতারা ই-টিআইএন নিলে আগের ১০ সংখ্যাবিশিষ্ট টিআইএন ১২ সংখ্যায় রূপান্তরিত হবে। এ ছাড়া নতুন করদাতাদের অবশ্যই ই-টিআইএন নিতে হবে। এনবিআরের ওয়েবসাইটে ই-টিআইএন নেওয়ার বিশেষ সুবিধা রাখা হয়েছে। এতে ঘরে বসেই ই-টিআইএন করা যাবে। তবে কেউ চাইলে সংশ্লিষ্ট কর কার্যালয়ে গিয়েও ই-টিআইএন নিতে পারবেন। জানা গেছে, গত জুন মাস পর্যন্ত প্রায় ১৩ লাখ ই-টিআইএন ইস্যু করেছে এনবিআর।
নিজস্ব প্রতিবেদক