ইআরএফের নতুন কমিটি নির্বাচিত
দেশের অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) দ্বিবার্ষিক পরিচালনা পর্ষদের নির্বাচন গত শুক্রবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। এতে আগামী দুই বছরের জন্য অর্থনীতি প্রতিদিন-এর প্রধান প্রতিবেদক সুলতান মাহমুদ সভাপতি এবং ডেইলি স্টার-এর জ্যেষ্ঠ প্রতিবেদক সাজ্জাদুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সহসভাপতি পদে সৈয়দ শাহনেওয়াজ করীম, সহকারী সাধারণ সম্পাদক পদে রেজাউল করীম এবং অর্থ সম্পাদক পদে শেখ আবদুল্লাহ নির্বাচিত হন। নির্বাহী সদস্য হিসেবে বদিউল আলম, বখতিয়ার রানা, জীবন ইসলাম ও নাজমুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের আগে সকালে প্রেসক্লাবে ইআরএফের বিদায়ী সভাপতি খাজা মাঈনুদ্দিনের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সম্পাদকের প্রতিবেদন তুলে ধরেন আব বিদায়ী সাধারণ সম্পাদক আবদুর রহিম হারামাছি।