ইআরএফের পুরস্কার পেলেন তিনজন অর্থনৈতিক প্রতিবেদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন বিষয়ে সেরা অর্থনৈতিক প্রতিবেদনের জন্য অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) পুরস্কার পেয়েছেন তিন প্রতিবেদক। ব্যাংকিং বিভাগে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মনজুর আহমেদ, সাধারণ অর্থনীতি বিভাগে দৈনিক জনকণ্ঠর জ্যেষ্ঠ প্রতিবেদক রাজু আহমেদ এবং বাণিজ্য ও অর্থনীতি বিভাগে (ইলেকট্রনিক মিডিয়া) চ্যানেল আইয়ের পরিকল্পনা সম্পাদক শাকিলা জেসমিন পুরস্কার পেয়েছেন। গত রোববার রাতে রূপসী বাংলা হোটেলে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সহায়তা করেছে বাংলাদেশ-আমেরিকান টোব্যাকো (বিএটি)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম ও সি এম শফি সামি, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ ও বিএটির চেয়ারম্যান গোলাম মাঈনুদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইআরএফের সভাপতি মনোয়ার হোসেন। আরও বক্তব্য দেন ইআরএফের সহসভাপতি কাওসার রহমান ও সাধারণ সম্পাদক আবু কাওসার। অনুষ্ঠানে সেরা তিন প্রতিবেদকের হাতে ৫০ হাজার টাকার সমমূল্যের চেক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।