ইআরএফের সভাপতি হয়েছেন মনোয়ার সম্পাদক কাওসার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) দ্বিবার্ষিক সাধারণ সভা-২০১০ ও নির্বাচন গত শুক্রবার ঢাকার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। এতে মনোয়ার হোসেন সভাপতি নির্বাচিত হন। সহসভাপতি নির্বাচিত হন সৈয়দ শাহনেওয়াজ করিম। সাধারণ সম্পাদক নির্বাচিত হন আবু কাওসার। এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ আজিজুর রহমান, অর্থ সম্পাদক পদে মুহাম্মদ সাইফুল ইসলাম; সদস্য পদে বদিউল আলম, কাওসার রহমান, সাইফুল ইসলাম দিলাল ও জিয়াউল হক মিজান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।প্রধান নির্বাচন কমিশনার ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ। অপর দুই নির্বাচন কমিশনার হলেন বাসসের প্রধান বার্তা সম্পাদক স্বপন কুমার সাহা ও এটিএন বাংলার বার্তাপ্রধান মনজুরুল আহসান বুলবুল। বিজ্ঞপ্তি।