ইইউ রাষ্ট্রদূতকে আশ্বস্ত করল বিল্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশানে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুর সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে আশ্বস্ত করেছে ব্যবসায়ীদের উদ্যোগে গঠিত গবেষণা সংস্থা বিল্ড।
বিল্ডের চেয়ারম্যান সৈয়দ নাসিম মঞ্জুরের নেতৃত্বে সংস্থাটির ট্রাস্টি বোর্ডের সদস্যরা গত সোমবার মায়াদুর কার্যালয়ে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। এ সময় তাঁদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিল্ড।
বৈঠকে নাসিম মঞ্জুর বলেন, এক মাস আগে গুলশানে জঙ্গি হামলার ঘটনা দুঃখজনক। তবে এ ঘটনা ব্যবসা-বাণিজ্যকে থামিয়ে দেয়নি।
বিল্ড জানায়, বৈঠকে পিয়েরে মায়াদু ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বাড়ানোর ওপর জোর দেন। বৈঠকে বিল্ডের উপদেষ্টা আসিফ ইব্রাহিম, ঢাকা চেম্বারের সভাপতি হোসেন খালেদ, চট্টগ্রাম চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি নুরুন নেওয়াজ উপস্থিত ছিলেন।