ইইএফ সহায়তাপ্রাপ্ত অস্তিত্বহীন ৬ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমমূলধন উদ্যোক্তা তহবিল বা ইইএফ থেকে সহায়তাপ্রাপ্ত অস্তিত্বহীন ছয়টি তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক।
প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে এরই মধ্যে জেনারেল পাওয়ার অব অ্যাটর্নি দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাশগুপ্ত অসীম কুমার।
প্রসঙ্গত, বৃহস্পতিবার প্রথম আলোর বাণিজ্য পাতায় ‘ইইএফ থেকে অর্থ নিয়ে উধাও ৭৭ প্রতিষ্ঠান’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই দিনই বাংলাদেশ ব্যাংক তহবিলটি নিয়ে তড়িঘড়ি করে এক সংবাদ সম্মেলন ডাকে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, যে ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেগুলো হলো: ড্রিমস সফট লিমিটেড, আইটি ম্যাট্রিকস বাংলাদেশ লিমিটেড, ইন্টারস্যাট সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, জুপিটার আইটি লিমিটেড, মারফি ম্যাককান কনসাল্টিং লিমিটেড ও রিসোর্স টেকনোলজি লিমিটেড।
বাংলাদেশ ব্যাংক বলেছে, এসব প্রতিষ্ঠানের মূলধন বা ইকুইটিকে ঋণ হিসেবে গণ্য করা হবে। এর পরও যদি প্রতিষ্ঠানগুলো যথাসময়ে ঋণ ফেরত না দেয়, তাহলে ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) রিপোর্টে তাদের খেলাপি হিসেবে গণ্য করে ব্যবস্থা নেওয়া হবে।
দাশগুপ্ত অসীম কুমার বলেন, আইসিটি প্রকল্প স্থাপনের ক্ষেত্রে প্রকল্পের অনুকূলে ভূমি রেজিস্ট্রি ও নামজারির বাধ্যবাধকতা না থাকায় এ ঘটনা ঘটেছে বলে মনে হয়।