প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এবং ইউআইইউ সিসকো নেটওয়ার্কিং একাডেমি, সিডিআইপি ও ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টারের সহায়তায় ইউআইইউ আইটি জব ফেয়ার ২১ আগস্ট বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসিসের সভাপতি মোস্তাফা জব্বার। মেলার দ্বিতীয় অধিবেশনে প্যানেল আলোচনায় অংশ নেন ইউআইইউর সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মোফিজুর রহমান, নর্থ সাউথ ইউনিভার্সিটির ইসিই বিভাগের প্রধান রেজাউল বারী প্রমুখ। ডাটা সফট সিসটেমবিডি লিমিটেড, ব্র্যাক আইটি সার্ভিস, সিনেসিস আইটি লিমিটেডসহ ১৫টি আইটি প্রতিষ্ঠান মেলায় অংশ নেয়। মেলায় দুই শর বেশি চাকরিপ্রার্থী ও ফাইনাল ইয়ারের শিক্ষার্থীরা অংশ নেন। বিজ্ঞপ্তি